বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ইসির তালিকা থেকে বাদ গেল আলোচিত যেসব প্রতীক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১০:১৯ AM আপডেট: ৩১.১০.২০২৫ ১০:৪১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীকের তালিকায় সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এ তালিকায় যুক্ত হয়েছে একেবারে নতুন একটি প্রতীক ‘শাপলা কলি’।

গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ১১৫টি প্রতীক নিয়ে একটি গেজেট প্রকাশ করেছিল। সর্বশেষ সংশোধিত তালিকায় পূর্বের ১৬টি প্রতীক বাদ দিয়ে নতুন ২০টি প্রতীক যুক্ত করা হয়েছে। ফলে মোট প্রতীকের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯টি।

বাদ পড়া প্রতীকগুলো হলো:

ফ্রিজ, বেঞ্চ, ফুলের টব, তরমুজ, বাঁশি, টিফিন ক্যারিয়ার, কলা, খাট, চার্জার লাইট, তবলা, বেগুন, বেলুন, লাউ, শঙ্খ, স্যুটকেস ও উটপাখি।

নতুন যুক্ত হওয়া প্রতীকগুলো হলো:

শাপলা কলি, টেবিল ল্যাম্প, টর্চ লাইট, ফুলের ঝুড়ি, পালকি, পানির ট্যাব, পাগড়ি, দোতলা বাস, বৈদ্যুতিক বাল্ব, মোটরসাইকেল, সিঁড়ি, সূর্যমুখী, হ্যান্ডশেক, ড্রেসিং টেবিল, তালা, বেবি টেক্সি, রেল ইঞ্জিন, চিরুনি, ট্রাক্টর ও উট।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর সংশোধন করেছে।

এতে আরও উল্লেখ করা হয়, ‘বিধি ৯-এর উপবিধি (১)-এর স্থলে নতুন উপবিধি (১) প্রতিস্থাপন করা হয়েছে। এই বিধির অন্যান্য শর্ত সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০(১)-এর অধীনে স্থগিত প্রতীক বাদে নিম্নলিখিত প্রতীকসমূহের মধ্য থেকে প্রাপ্যতা অনুযায়ী একটি প্রতীক বরাদ্দ করা হবে।’


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  ইসি   প্রতীক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close