বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
২৭৫ কোটি আত্মসাতে ৯ বিদেশি নাগরিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৫:০৬ AM

ভুয়া কাগজ দাখিলের মাধ্যমে ২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাকায় বিদেশি ৯ নাগরিকসহ ১০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৩০অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। নিষেধাজ্ঞা পাওয়া বাংলাদেশি ফার গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুক। 

এসব তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। 

নিষেধাজ্ঞা পাওয়া বিদেশিরা হলেন- সুং জাই মিন, সুং ওয়েন লি অ্যাঞ্জেলা, মিসেস শিয়াও লিউ ই চি, ম্যাডাম চুক কোয়ান, শিয়াও হাই হে, ম্যাডাম শেয়াও ইয়েন শিন, সুং চুং ইয়াও, ম্যাডাম হ্যাং সিউ লাই এবং মিস্টার সুং ওয়ে মিন।

দুদকের আবেদনে বলা হয়, মো. আব্দুল কাদের ফারুক (ফার গ্রুপ) এর চেয়ারম্যান বিদেশি কোম্পানি ‘রিং শাইন টেক্সটাইল লি.’ (ডিইপিজেড) এর ওয়াকিং ক্যাপিটাল না থাকা সত্বেও কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভূক্ত করার জন্য ভূয়া শেয়ার হোল্ডার ও সকল ধরণের কাগজপত্র ফেবরিকেটেড করে শেয়ার বাজারের আইপিওতে অন্তভূক্ত করে ২৭৫ কোটি টাকার সংঘবদ্ধ আর্থিক জালিয়াতি ও অর্থ আত্মসাত করেছেন। আবদুল কাদের ফারুক ওই কোম্পানির সাথে এমওইউ স্বাক্ষর করে জালিয়াতি করে অর্জিত অর্থের ৪০ থেকে ৬০% এর বিনিময়ে। অভিযোগটি দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ে অনুসন্ধানাধীন রয়েছে।

এদিন আবেদনের প্রেক্ষিতে আদালত আব্দুল কাদের ফারুকসহ ওই কোম্পানির বিদেশি চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও পরিচালকসহ মোট ১০ জনের বিদেশ যেতে নিষেধাজ্ঞা জারি করেন।



স্বদেশ প্রতিদিন/ এমএস 




আরও সংবাদ   বিষয়:   বিদেশি নাগরিক দেশত্যাগে নিষেধাজ্ঞা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close