সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
শাপলা কলি নয়, ফুল চায় এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৫:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা বলেছেন, আমাদের ‘শাপলা কলি’ দেওয়া হলে তা আমরা মানি না। আমরা শাপলা ফুল চাই। শাপলা কলি প্রতিকের তালিকায় যুক্ত করায় আমরা সন্তুষ্ট নই।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে এই কথা বলেন তিনি।

শাপলা কলি দেওয়া হলে এনসিপি মেনে নেবেন কি না? জানতে চাইলে মুসা বলেন, “আমাদের যখন প্রতীক দেওয়া হবে, তখন আমরা প্রতিক্রিয়া জানাব। এখনো প্রতীক বরাদ্দ দেয়নি। কিন্তু আমাদের শাপলা দিতে হবে।”

ইসির প্রকাশিত তালিকায় শাপলা কলি যুক্ত হয়েছে, এই প্রতীকে যদি দেওয়া তাহলে এনসিপি সন্তুষ্ট কি না? জবাবে এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা বলেন, “আমরা শাপলা চাই। আমাদের প্রার্থিত প্রতীক শাপলা। আমরা শাপলা চাই।”

উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচনী প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  শাপলা   কলি   এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close