সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৬:০১ পিএম

বিএনপি যদি গণভোটে ‘না’ ভোট দেয়, তবে সেই গণভোট অর্থহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এতে গণভোটের রায় নিয়ে নতুন সংকট সৃষ্টি হবে। তাই এ বিষয়ে বাস্তবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবা প্রয়োজন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ঐকমত্য কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে বিএনপির নোট অব ডিসেন্ট বিবেচনায় নেওয়া হয়নি। আরও কিছু বিষয়ে বিতর্ক রয়ে গেছে। এসব কারণেই ঐক্যের পরিবর্তে অনৈক্য সৃষ্টি হয়েছে। বিশ্বে এমন কোনো নজির নেই যেখানে সংসদে আলোচনা ছাড়া এ ধরনের বিষয় চাপিয়ে দেওয়া হয়।”

তিনি আরও বলেন, “যারা গণহত্যা চালিয়ে দেশের অর্থ লুট করে বিদেশে পালিয়েছে, তারা চায় না দেশে সুষ্ঠু নির্বাচন হোক। এমনকি অনেক দেশও বর্তমান নির্বাচনী প্রক্রিয়া সহজভাবে গ্রহণ করতে পারছে না। প্রশ্ন উঠছে আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন হবে? অর্থাৎ একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সঠিক নির্বাচন আয়োজনের পথে একটি গোষ্ঠী বাধা সৃষ্টি করছে। তবে নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের মধ্যে টানাপোড়েন নেই।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, বিএনপি নেতা শহিদুল ইসলাম রতন, আসিরুল ইসলাম সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা।



স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   ভোট   শামসুজ্জামানদুদু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close