বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১ নভেম্বর শুরু হচ্ছে নতুন কুঁড়ির ফাইনাল পর্বের অডিশন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৫:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একসময়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ আবারো চলছে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। এবার শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’তে অংশগ্রহণকারী প্রতিযোগীরা সবগুলো রাউন্ড শেষ করে পৌঁছে গেছে ফাইনাল পর্বে।

আগামী ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলবে ফাইনাল পর্ব। ফাইনালে উত্তীর্ণ প্রতিযোগীদের প্রতি বিষয়ে ন্যূনতম তিনটি নতুন পরিবেশনার প্রস্তুতি থাকতে হবে।

প্রসঙ্গত, নতুন প্রজন্মের মেধা বিকাশে ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে ‘নতুন কুঁড়ি’ বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের আয়োজনেও প্রত্যাশা, নতুন প্রজন্মের মেধা ও মননের বিকাশে এটি হয়ে উঠবে একটি অনুপ্রেরণামূলক মঞ্চ।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা প্রতিভাবান শিশু-কিশোররা ইতোমধ্যে সবগুলো রাউন্ড সফলভাবে শেষ করেছে। এবার তারা ফাইনালে সংগীত, নৃত্য, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, অভিনয়সহ বিভিন্ন বিভাগে নিজেদের সেরা পারফরম্যান্স উপস্থাপনের মাধ্যমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে লড়বে।

এ পর্বের আগে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে ফাইনালে অংশগ্রহণকারীদের গ্রুমিং সেশন, যেখানে অভিজ্ঞ প্রশিক্ষক ও শিল্পীরা উত্তীর্ণ প্রতিযোগীদের পারফরম্যান্স, উপস্থাপনা ও মঞ্চনৈপুণ্য আরো উন্নত করার দিকনির্দেশনা দিয়েছেন। ৩১ অক্টোবর আরেক দিন গ্রুমিং সেশনের কথা থাকলেও প্রতিযোগীদের অনুশীলনের সুবিধার্থে এবং অভিভাবকদের অনুরোধে এক দিনেই গ্রুমিং সম্পন্ন হয়েছে।

‘সেরা দশ’ পর্বের ফলাফল জানা যাবে বিটিভির অফিশিয়াল ওয়েবসাইটে (www.btv.gov.bd)। পাশাপাশি উত্তীর্ণ প্রতিযোগীদের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফাইনাল পর্বের  তারিখ জানানো হবে। অডিশনের দিন প্রতিযোগীদের ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে। বিস্তারিত তথ্য বিটিভির ওয়েবসাইট ছাড়াও টেলিভিশনে প্রচারিত স্ক্রল থেকেও জানা যাবে।

ফাইনাল পর্বের বিভিন্ন বিভাগের অনুষ্ঠানগুলো বাংলাদেশ টেলিভিশনে বিশেষ সময়সূচি অনুযায়ী সম্প্রচারিত হবে। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও পর্বগুলো দেখা যাবে।

উল্লেখ্য, ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরা, ঢাকায় । ‘সেরা দশ’ পর্বের প্রতিটি শাখায় ও বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন প্রতিযোগী ফাইনাল পর্বে অংশগ্রহণ করবে। তবে একই নম্বরপ্রাপ্ত একাধিক প্রতিযোগীও সুযোগ পাবে এই রাউন্ডে অংশ নেওয়ার।

এদিকে নতুন কুঁড়ি পুনরায় সম্প্রচারের বেশ প্রশংসা করেছেন দর্শকরা। তারা বলছেন, এতে করে শিশু-কিশোররা আরো বেশি মনযোগী এবং ক্রিয়েটিভ হয়ে উঠবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নভেম্বর   নতুন কুঁড়ি   ফাইনাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close