প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১১:২১ AM আপডেট: ৩০.১০.২০২৫ ১১:৩১ এএম

সংগৃহীত ছবি
সম্প্রতি ফেসবুকে হ্যাঁ-না পোস্টের প্রতিযোগিতা শুরু হয়েছে। নিউজফিডে একের পর এক হ্যাঁ বা না পোস্ট দেখা যাচ্ছে, তবে অধিকাংশ পোস্টে কোনো ব্যাখ্যা বা ছবি প্রকাশের কারণ উল্লেখ নেই।
এই ট্রেন্ডের পেছনে মূল কারণ হলো গণভোট নিয়ে চলমান বিতর্ক। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে সুপারিশ দেয়। তবে রাজনৈতিক দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পক্ষের, জামায়াতে ইসলামী নভেম্বরে গণভোটের দাবি করে, আর জাতীয় নাগরিক পার্টি সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের পক্ষে।
ফেসবুকের হ্যাঁ-না পোস্টের মাধ্যমে এই রাজনৈতিক অবস্থান প্রকাশ পেতে থাকে। উদাহরণস্বরূপ, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ‘না’ পোস্ট দিয়েছেন, আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড পেজে ‘হ্যাঁ’ পোস্ট করা হয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর কাছে হস্তান্তর করেছে। কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করার তাগিদ দেওয়া হয়েছে।