প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১১:৩০ AM

সংগৃহীত ছবি
আগামী নভেম্বর থেকে দেশের পুলিশ সদস্যরা নতুন ইউনিফর্ম পাবেন। নতুন পোশাকের রঙ নির্ধারণ করা হয়েছে লোহার (আয়রন) রঙের। প্রথমে মেট্রোপলিটন পুলিশ সদস্যরা নতুন ইউনিফর্ম পাবেন, পরে ধাপে ধাপে সারাদেশের জেলা পুলিশের জন্যও তা বিতরণ করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, নির্বাচনের আগে সব বাহিনী যেন নতুন পোশাক পরতে পারে, সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। র্যাবের নতুন ইউনিফর্মের রঙ হবে জলপাই (অলিভ) এবং আনসারের হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে ডিএমপি সহ সব মেট্রোপলিটনে নতুন ইউনিফর্ম পরা শুরু হবে। এরপর ধাপে ধাপে সব ইউনিট নতুন পোশাক পাবে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীতে সংস্কার ও ইউনিফর্ম পরিবর্তনের দাবি উঠেছিল। জুলাই গণ-অভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদেরও এই দাবি ছিল। বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।