সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      
যবিপ্রবিতে প্রথমবারের মতো ছাত্র সংসদ গঠনের প্রস্তুতি
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ (যবিপ্রবি ছাত্র সংসদ) গঠনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রণয়ন করেছে খসড়া গঠনতন্ত্র, যা শিক্ষার্থীদের মতামতের জন্য উন্মুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটি সাংবাদিকদের কাছে তুলে দেন এ খসড়া গঠনতন্ত্র। 

ছাত্র সংসদ গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক ড. মো. রাফিউল হাসান বলেন, “মূলত শিক্ষার্থীদের মতামত গ্রহণের উদ্দেশ্যে খসড়া গঠনতন্ত্রটি প্রকাশ করা হয়েছে। আমরা শিগগিরই শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করব। এছাড়াও আমরা ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে এবং প্রক্টর অফিসে একটি লগ বই দিয়ে রাখবো যেখানে শিক্ষার্থীরা তাদের লিখিত মতামত দিয়ে যেতে পারবে। তাদের পরামর্শ ও প্রস্তাবনা নিয়ে সংশোধনের মাধ্যমে একটি সুন্দর ও গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়ন করতে চাই।”

জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের ২০২১-২২বর্ষের শিক্ষার্থী জালিস মাহমুদ বলেন, খসড়া নীতিমালা প্রকাশ করা হলেও এতে নানা অসঙ্গতি রয়েছে। উপ-সংসদ নিয়ে বিস্তারিত কোনো আলাপ নেই। হল সংসদ ব্যতিত গঠনতন্ত্র একটি প্রহসনের অংশ। এখানে নির্বাচিত প্রতিনিধিদের রিজেন্ট বোর্ডের সদস্য হওয়া নিয়ে কিছু বলা নেই। গঠনতন্ত্রে এককভাবে উপাচার্যকে অনেক বেশি শক্তিশালী বা এককেন্দ্রিক ক্ষমতা প্রদান করা হয়েছে। 

উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনসহ নয় দফা দাবিতে গত ৭ সেপ্টেম্বর শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল মজিদের কাছে স্মারকলিপি দেন। পরবর্তীতে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ১৪ সেপ্টেম্বর শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের নিচে পুনরায় নয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে উপাচার্যের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে প্রক্টর ড. মো. ওমর ফারুককে আহŸায়ক করে আট সদস্যবিশিষ্ট একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করে।




স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি   প্রথমবার   ছাত্রসংসদগঠন   প্রস্তুতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close