বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাঁশখালীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮:৪০ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

বুধবার (২৯ অক্টোবর) বাঁশখালী উপজেলা-পৌরসভা যুবদলের ব্যানারে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। যা উপজেলার শিলকূপ টাইমবাজার হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাম্বল বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

সমাবেশে বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর প্রধান। বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।

এ সময় সভাপতির বক্তব্যে উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ বলেন, যুবদল প্রতিষ্ঠার শুরু থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের
বিজয় ছিনিয়ে আনতে বাঁশখালীর যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর বলেন, বাঁশখালী যুবদলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করবে সে প্রত্যাশা করি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বাঁশখালীর যুবদলের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোন অবস্থাতেই ঐক্য নষ্ট হতে দেয়া যাবে না। বাঁশখালীতে ধানের শীষকে বিজয়ী করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে হবে।

উপজেলা যুবদল নেতা মো. আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার আজিম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য নুরুল আজিম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঈনুল হক চৌধুরী পলাশ, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শোয়াইবুল ইসলাম কায়েস, খানখানাবাদ বিএনপির সাবেক আহ্বায়ক গিয়াস কামাল চৌধুরী, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ।

র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যেখানে জাতির কল্যাণ কামনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।


স্বদেশ প্রতিদিন/রাফি


আরও সংবাদ   বিষয়:  যুবদল   প্রতিষ্ঠাবার্ষিকী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close