বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দক্ষিণী সিনেমায় অভিষেক হলো সোনাক্ষীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৭:৫১ পিএম আপডেট: ২৯.১০.২০২৫ ৮:০৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। অবশেষে বলিউডের গণ্ডি পেরিয়ে এই অভিনেত্রীর অভিষেক হলো দক্ষিণী সিনেমায়।

ইতোমধ্যে শেষ হয়েছে তার  প্রথম তেলুগু ছবি ‘জাটধারা’র শুটিং।

ক্যারিয়ারের এক নতুন পথে হেঁটে সোনাক্ষী জানিয়েছেন, তার এই প্রথম অভিজ্ঞতা ভীষণই আলাদা এবং চ্যালেঞ্জিং ছিল।


জানা গেছে, ‘জাটধারা’ ছবিতে ‘ধনপিশাচিনী’ নামের এক ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে সোনাক্ষীকে। সম্প্রতি ছবিটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেত্রী। এই চরিত্রে তাকে কাস্ট করার জন্য তিনি পরিচালক ও নির্মাতাদের ধন্যবাদ জানান।

সোনাক্ষী বলেন, “আমি এর আগে যে সমস্ত চরিত্রে অভিনয় করেছি, এটি তার মধ্যে সবচেয়ে আলাদা। একজন অভিনেতার সফলতা হলো বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করা। কঠিন ভূমিকায় নিজেকে মেলে ধরা। এই সুযোগটা পেয়ে আমি সত্যিই ভীষণ গ্রেটফুল।”

এই চরিত্র নিয়ে সোনাক্ষী আকাশছোঁয়া প্রত্যাশা রেখে বলেন, “আমি আমার অভিনয় সত্ত্বার আরো একটি নতুন দিক খুঁজে পাব। পর্দায় এমন একটি চরিত্রে আমাকে দেখে দর্শক কী প্রতিক্রিয়া দেন, সেটা দেখার অপেক্ষায় আছি।”


স্ত্রীর ক্যারিয়ারের এই নতুন বাঁক নিয়ে খুশি জাহির ইকবালও। সোনাক্ষীর স্বামী জাহির বলেন, “অভিনেত্রী হিসেবে সোনাক্ষীর তুলনা নেই। সে দারুণ অভিনয় করে। এই ছবিতেও নিজের সেরাটা দিয়েছে বলে আমি আশা করছি।”


এদিকে নিজেদের প্রিয় অভিনেত্রীর এমন ক্যারিয়ার দেখে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্ত এবং শুভাকাক্ষীরা। তারা এই অভিনেত্রীকে শুভ কামনা জানিয়ে তার নতুন ছবির অপেক্ষায় প্রহর গুনছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সিনেমা   অভিষেক   সোনাক্ষী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close