সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
জুনিয়র বৃত্তি পরীক্ষা পেছাল, নতুন সময়সূচি প্রকাশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৭:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা পিছিয়ে ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। পূর্বে এটি ২১ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল। 

আজ বুধবার (২৯ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে।

পরীক্ষার সময়সূচি:

২৮ ডিসেম্বর: বাংলা

২৯ ডিসেম্বর: ইংরেজি

৩০ ডিসেম্বর: গণিত

৩১ ডিসেম্বর: বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়


পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। কর্তৃপক্ষ বিশেষ প্রয়োজনে সময়সূচি পরিবর্তন করতে পারবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:

১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষে উপস্থিত থাকতে হবে।

২. প্রবেশপত্র পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে সাত দিন আগে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে।

৩. উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে পূরণ করতে হবে।

৪. কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৫. অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

৬. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী মোবাইল ফোনসহ অন্য ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না।



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জুনিয়র বৃত্তি পরীক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close