প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮:১০ পিএম

ঢাকার একটি লোকাল বাসে তরুণীর পোশাক নিয়ে কটূক্তির প্রতিবাদে এক যাত্রীকে জুতা দিয়ে মারধর করেছেন ওই তরুণী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
ভিডিওতে দেখা যায়, ওই তরুণী জিন্স ও টপ পরেছেন, বাসে উঠার পর সামনে বসা এক ব্যক্তি তার পোশাক নিয়ে কটু কথা বলতে শুরু করেন।
তরুণী প্রতিবাদ করেন এবং ব্যক্তিকে বলেন, আমার পোশাক নিয়ে কেন কথা বলবেন আপনি। কটূক্তিকারী উত্তেজিত হয়ে তাকে আঘাত করলে, তরুণী জুতাপেটার মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া দেখান। এক পর্যায়ে, ব্যক্তি তাকে মারতে মারতে বাসের ড্রাইভিং সিটের কাছে ফেলে দেন।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেক নেটিজেন তরুণীর সাহসিকতার প্রশংসা করেছেন। তবে অনেকেই তার আচরণের সমালোচনাও করেছেন।
স্বদেশ প্রতিদিন/ এমএস