বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নেছারাবাদে দুই মাথা বিশিষ্ট বিরল শিশুর জন্ম
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৭:২৯ পিএম আপডেট: ২৯.১০.২০২৫ ৮:৫২ PM
পিরোজপুরের নেছারাবাদে দুই মাথা ও এক দেহবিশিষ্ট বিরল শিশুর জন্ম

পিরোজপুরের নেছারাবাদে দুই মাথা ও এক দেহবিশিষ্ট বিরল শিশুর জন্ম

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ৯ নম্বর সুটিয়াকাঠি ইউনিয়নের জাহান আরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক বিরল ঘটনা ঘটেছে, একই দেহে দুটি মাথা বিশিষ্ট নবজাতক ছেলে শিশুর জন্ম দিয়েছেন মা চৈতি মণ্ডল।

গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির প্রসব করান চিকিৎসক ডা. নরেশ চন্দ্র বড়াল।

রোগীর নাম চৈতি মণ্ডল (২০)। তার স্বামীর নাম লিমন (৩০)। স্বামীর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায় এবং বাবার বাড়ি নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রোঙ্গাকাঠি গ্রামে। সন্তান জন্মের সময় লিমন পটুয়াখালীতে অবস্থান করছিলেন।

চিকিৎসক ডা. নরেশ চন্দ্র বড়াল জানান, গর্ভাবস্থায় রোগী প্রথমে পটুয়াখালীতে চিকিৎসা নেন। পরে প্রসববেদনা শুরু হলে তাকে বাবার বাড়ির কাছাকাছি জাহান আরা হাসপাতালে ভর্তি করা হয়। আল্ট্রাসনোগ্রামে দুটি শিশুর অস্তিত্ব দেখা গেলেও অস্ত্রোপচারের সময় বোঝা যায় এটি দুটি মাথা ও এক দেহবিশিষ্ট শিশু, যা চিকিৎসা বিজ্ঞানে ‘কনজয়েনড টুইন’ নামে পরিচিত।

তিনি বলেন, অস্ত্রোপচার সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হয়েছে। মা ও নবজাতক দুজনেই তখন সুস্থ ছিলেন। তবে এমন শিশুর ক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় দ্রুত বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানান, এ ধরনের শিশুর জন্ম অত্যন্ত বিরল এবং তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই সীমিত।

ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিরল শিশুটিকে একনজর দেখতে হাসপাতালে ভিড় জমে। বর্তমানে মা চৈতি মণ্ডল সুস্থ আছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। স্থানীয়রা দরিদ্র পরিবারটির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পিরোজপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close