বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৪:৪৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাভারের বেসরকারি ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও শিক্ষার্থী জিম্মির ঘটনায় অবশেষে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে উভয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।

পুলিশ জানায়, সকালে দুই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা পৃথকভাবে সাভার মডেল থানায় অভিযোগ দাখিল করলে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়। এখন আইনি প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ, গত রবিবার রাতে থুতু ফেলাকে কেন্দ্র করে সাভারের খাগান এলাকায় সংঘর্ষে জড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতভর চলা এই সংঘর্ষে উভয়পক্ষের শতাধিকের বেশি শিক্ষার্থী আহত হয়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সিটি বিশ্ববিদ্যালয়ের ভবন, পরিবহনসহ বিভিন্ন স্থাপনায়।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থীকে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। পরে সোমবার লিখিত মুচলেকা নিয়ে তাদের ফেরত দেয়া হয়।
 
সংঘর্ষের পর দিন সিটি ইউনিভার্সিটি এক সংবাদ সম্মেলনে জানায়, হামলায় তাদের ২৫ থেকে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তুলে ধরেন এবং ড্যাফোডিল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি জানায়।

পরবর্তী দিন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পাল্টা সংবাদ সম্মেলন করে তাদের শিক্ষার্থীদের জিম্মি ও আহত করার অভিযোগ তুলে ধরে সিটি ইউনিভার্সিটির বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে।

সবশেষে বুধবার, উভয় বিশ্ববিদ্যালয়ই হামলা, ভাঙচুর ও জিম্মির অভিযোগে একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ড্যাফোডিল   সিটি ইউনিভার্সিটি   সংঘর্ষ   পাল্টাপাল্টি   মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close