বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এনসিপির নেতৃত্বে গণ অধিকার পরিষদের জোট করার সংবাদটি শতভাগ মিথ্যা : রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ২:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে গণ অধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দল জোট করছে—এমন সংবাদ প্রকাশ করেছে কিছু গণমাধ্যম। তবে এনসিপির সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, এই খবর শতভাগ মিথ্যা।

রাশেদ খানের দাবি, জোটের বিষয়ে এনসিপির পক্ষ থেকে প্রস্তাব আসলেও বিষয়টি নিয়ে আরও আলোচনা প্রয়োজন।

আজ বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, এনসিপির নেতৃত্ব গণ অধিকার পরিষদ জোট করবে সংবাদটি শতভাগ মিথ্যা। তবে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এনসিপির পক্ষ থেকে এসেছে। কিন্তু আমরা বলেছি, আরও আলোচনা প্রয়োজন।

আরো আলোচনার কারণ হিসেবে তিনি বলেন, গণ অধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার আলোচনা মিডিয়াতে আসার পর এনসিপির কয়েকজন নেতার বক্তব্য ছিলো অশোভন, অপরিপক্ক ও অরাজনৈতিক। কিছু করতে গেলে উদারতা, আন্তরিকতা প্রয়োজন।

তিনি আরও বলেন, আমরা বলেছি, আগে সবার মধ্যে উদারতা ও পরিপক্বতা প্রকাশ পাক, তারপরই নির্বাচনী জোটের আলোচনা সম্ভব। রাজনীতি কোনো খেলনা বা পুতুলের বিয়ে দেওয়ার মতো বিষয় নয় যে, বিয়ে দিলাম আর ভেঙে দিলাম।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  এনসিপি   গণ অধিকার পরিষদ   জোট   সংবাদ   শতভাগ মিথ্যা   রাশেদ খান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close