সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      
বান্দরবানে চলাচলের সড়ক নির্মাণে বাধা ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ২:১২ পিএম
সড়ক নির্মাণে বাঁধা প্রদান ও চাঁদা দাবীর প্রতিবাদে মানববন্ধন

সড়ক নির্মাণে বাঁধা প্রদান ও চাঁদা দাবীর প্রতিবাদে মানববন্ধন

বান্দরবানে প্রভাবশালী ব্যক্তি কর্তৃক সড়ক নির্মাণে বাঁধা প্রদান ও চাঁদা দাবীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে জেলা শহরের পশ্চিম বালাঘাটা এলাকায় সর্বস্তরের জনসাধারনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা পূর্ব পুরুষের আমল থেকে পশ্চিম বালাঘাটা এলাকায় বসবাস করে আসছি। বর্তমানে আমাদের পাড়ায় প্রায় ২শ পরিবার রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের এলাকাটি প্রথম শ্রেনীর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের হওয়ার পরও আমাদের যাতায়াতের কোন রাস্তা নেই। দীর্ঘ বছর ধরে আমরা অনেক কষ্ট করে যাতায়াত করে আসছি। বিশেষ করে এলাকার কোন বাসিন্দা গুরুত্বর অসুস্থ হলে কাঁধে করে অনেক দুর হেটে রাস্তায় এনে হাসপাতালে নিতে হয়। 

বক্তারা আরো বলেন, এই রাস্তাটি নির্মাণ করার জন্য বেশ কয়েকবার টেন্ডার হয়েছে। কিন্তু অদৃশ্য কারণে আমাদের রাস্তাটি না হয়ে অন্য জায়গায় রাস্তা নির্মাণ হয়েছে। সর্বশেষ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৭৪ লক্ষ টাকা ব্যয়ে পশ্চিম বালাঘাটা ১নন্বর ওয়ার্ডের চন্দ্রঘোনা সড়ক হতে হাজী নুরুল আলম হয়ে অংসিংপ্রু রেসিডেন্সিয়াল এলাকায় পাড়ার রাস্তাটি নির্মাণ করার জন্য টেন্ডার হয়। পরবর্তীতে ঠিকাদারের প্রতিনিধিরা রাস্তাটি নির্মাণ করতে আসলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও ইটভাটার মালিক মাকসুদুল আলম কোম্পানী ও তার ভাতিজা দিদারুল করিম রাস্তার কাজ বন্ধ করে দেয় এবং ঠিকাদারের প্রতিনিধিদের মারধরের হুমকিসহ চাঁদা দাবী করে। 

এছাড়াও বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করে আসছে এই প্রভাবশালী ব্যক্তিরা। তাদের এমন কাজের আমরা তীব্র প্রতিবাদ জানাই। যদি ভবিষ্যতে রাস্তা নির্মাণ কাজে বাঁধা দেয়  তাহলে এলাকার সাধারণ জনগণ তা কঠোর হস্তে দমন করবে বলে হুশিয়ারী দেন বক্তারা। 

এসময় মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সুনীল দে, মো: আজম, বাবু দে, বাসু দে'সহ এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ

  



আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   চলাচল   সড়ক নির্মাণ   বাধা   চাঁদাদাবি   প্রতিবাদ   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close