প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১০:৩৮ AM

সংগৃহীত ছবি
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার (২৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ ছিল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২ মিনিটে।