বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মঠবাড়িয়ায় অটোচালককে হত্যার বিচার দাবিতে মানববন্ধন
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১:৪৮ AM আপডেট: ২৯.১০.২০২৫ ১:৫৩ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক কিশোর অটোচালককে অপহরণের পর হত্যা করে লাশ বস্তায় ভরে খালে ফেলে দেওয়ার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা রিকশা, অটোরিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষুব্ধ এলাকাবাসী পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে শহীদ মিনার সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। 

উপজেলা রিকশা, অটোরিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আউয়াল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ. আর মামুন খান, বিএনপি নেতা মাহববুল ইসলাম নান্না, রনি মুনসঈ ও উপজেলা রিকশা, অটোরিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সগীর মল্লিক ও নিহত অটোচালকের বাবা মো. আলমগীর হোসেন। এসময় বক্তারা অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। 

উল্লেখ্য, উপজেলার গুলিসাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে হৃদয় (১৭) গত মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ভাড়ায় চালিত অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে সে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর গভীর রাতে হৃদয়ের ব্যবহৃত মোবাইল ফোনে কল দেন। এ সময় অপর প্রান্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন রিসিভ করে অটোচালক হৃদয়কে অপহরণ করা হয়েছে বলে জানায়। এ সময় ওই ব্যক্তি পরিবারের কাছে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তার পরিবারের সদস্যরা মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এরপর, নিখোঁজের দুইদিন পর গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের বহেরাতলা খাল থেকে ওই অটোচালকের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম বলেন, “এলাকাবাসী শহরের বহেরাতলার খালে লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এর দু’দিন আগে অটোচালক হৃদয় নিখোঁজ হয়। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার পুলিশ অভিযান চালাচ্ছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মঠবাড়িয়া   পিরোজপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close