শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাঁচ দফা গণদাবিতে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ২:০৪ AM

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে আদালত সড়ক হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে সমাবেশ করে। 

খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, “বাংলার জমিন দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হবে। এদেশে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন। প্রতিটি কাজে দুর্নীতির মাধ্যমে লুটেপুটে খেয়েছে। তাই বিগত দিনে তাদের বিরুদ্ধে কথা বলেনি।”

এছাড়াও তিনি খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর প্রচারপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে সত্যের জয় হবে বলে হুঁশিয়ারি দেন। এবং বলেন, “বিগত ৫৪ বছরে দলগুলো প্রতিশ্রুতি দিয়েছে এবার জামায়াতের প্রতিশ্রুতির বাস্তবায়নে ভোটাররা ভোট দিয়ে জয়যুক্ত করবে।”

তিনি আরো বলেন, “বিগত ১৭ বছর নির্বাচন হরণ করেছিল। সেই ফ্যাসিস্টরা আর কোনো দিন মাথাচড়া যেন দিতে না পারে সে জন্য সকলকে সচেতন থাকার আহ্বান জানাই। জামায়াত নির্বাচিত হলে জনগণের জন্য কর্মমুখী পরিকল্পনাসহ সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি আমরা।”

সমাবেশে বক্তারা পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচনের উপর গুরুত্বারোপ করে বলেন, “আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করার পাশাপাশি সে আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন ৫ দফা গণদাবির আহ্বান জানাই।”

নির্বচানের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি না হলে জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী আখ্যা দেওয়ার সুযোগ থাকবে। এছাড়া পিআর পদ্ধতির কথা তুলে ধরে বক্তারা বলেন, “আর কোনো দিন যেন দুর্নীতি ফিরে না আসে এবং দিনের ভোট রাতের না হয়, সেজন্য জামায়াত মাঠে সোচ্চার আছে।” এছাড়াও, এবারের নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে বলে ৫ দফা দাবি তুলে ধরেন বক্তারা। 

সমাবেশে খাগড়াছড়ি সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলামের সঞ্চালনায় খাগড়াছড়ি জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, খাগড়াছড়ি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা অলিউর রহমান, খাগড়াছড়ি জেলা সদর উপজেলার জামায়াতের আমীর মো. ইলিয়াছ। এছাড়াও এতে খাগড়াছড়ি জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুস সাত্তারসহ নেতাকর্মীরা অংশ নেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  গণদাবিত   খাগড়াছড়ি   জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close