সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের রৌমারীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সকল ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ, দলের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) পার্টি অফিসে এসে জমায়েত হয়।
এরপর অফিস কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক চেয়ারম্যান, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাজিুর রহমান রঞ্জু, বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, মঞ্জরুল ইসলাম মনজু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সাজ্জাদুল সুজন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, উপজেলা মহিলা দলের আহ্বায়ক শিল্পী অক্তার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জিয়াউর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসন রানা, সদস্য সচিব ফারুক আহম্মেদ বাবুসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।
এদিন বক্তারা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সামনেই জাতীয় সংসদ নির্বাচন। চাঁদাবাজি-ধান্ধাবাজি বন্ধ করে জনগণের কাছে ভালো মনের মানুষ হতে হবে।”