বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
ময়মনসিংহে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১২:২৫ AM

ময়মনসিংহের গফরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও গফরগাঁও উপজেলা যুবদলের আহবায়ক সরদার মোঃ খুররমের নেতৃত্বে বিকেলে মিনি স্টেডিয়াম মাঠ থেকে পৃথক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

সমাবেশে যুবদলের উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতা-কর্মী ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন হাতে অংশ গ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ- সাধারণ সম্পাদক হাসান আল মামুন লিমন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। 

সমাবেশে আরো বক্তব্য রাখেন যুবদল নেতা নাহিদুল ইসলাম, আনছারুল হক, এমদাদুল হক, আনার ঢালী, হানিফ খান, ওয়াদুদ মন্ডল ও সারোয়ার প্রমূখ।

র‍্যালি শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যেখানে জাতির কল্যাণ, শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।


স্বদেশ প্রতিদিন/এমএস


আরও সংবাদ   বিষয়:  ময়মনসিংহ   যুবদল   প্রতিষ্ঠাবার্ষিকী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close