বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিপিএলে অংশ নিতে আগ্রহী ১০ ফ্র্যাঞ্চাইজি
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৯:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১০টি ফ্র্যাঞ্চাইজি আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসরে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে। সূত্রে জানা গেছে, এর মধ্যে চারটি পুরনো ফ্র্যাঞ্চাইজি তাদের দল ধরে রাখতে চেয়েছে। তবে বিগত আসরের সফলতম দল ফরচুন বরিশাল এবার অংশ নেবে না।

পুরনো ফ্র্যাঞ্চাইজির মধ্যে বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স (মাইন্ড ট্রি), এবং ঢাকা ক্যাপিটালস (হারলেন গ্রুপ) এবারের বিপিএলেও অংশ নিতে দরপত্র জমা দিয়েছে।

গত মৌসুমের বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি এসকিউ স্পোর্টস এবার চিটাগং কিংস নামে চট্টগ্রাম থেকে দল নেয়ার জন্য বিড করেছে। চট্টগ্রাম থেকে আরও একটি প্রতিষ্ঠান ট্রায়েঙ্গেল সার্ভিসও দল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

নতুন ফ্র্যাঞ্চাইজির মধ্যে রাজশাহী থেকে দুটি প্রতিষ্ঠান, নাবিল গ্রুপ ও দেশ ট্রাভেলস, রাজশাহী কিংস নামে দল আনতে চায়। ফরচুন বরিশাল না থাকলেও বরিশাল থেকে আকাশবাড়ী হলিডেজ দল নিতে আগ্রহ দেখিয়েছে।

সিলেট স্ট্রাইকার্স নামের দল নিতে বিড করেছে জগলু এন্ড ক্রিকেট উইথ সামি, কুমিল্লা থেকে এসএস গ্রুপ কুমিল্লা ফাইটার্স নামে দল আনতে চায়। এছাড়া নোয়াখালী থেকে বাংলা মার্ক প্রতিষ্ঠানও বিপিএলে দল নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিপিএল   ফ্র্যাঞ্চাইজি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close