প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:৫২ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নাগরপুর সরকারি কলেজ মাঠে উপস্থিত হন। কলেজ মাঠ থেকে একটি বিশাল র্যালি বের হয়ে উপজেলা চত্বরসহ সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কলেজ মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নজরুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী ও ছাত্রদলের সাবেক সভাপতি মো. আতিকুর রহমান আতিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, যুবদলের সাবেক আহ্বায়ক ফনির হোসেন ভূইয়া, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
স্বদেশ প্রতিদিন/এমএস