বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
দেশে অনুপস্থিত থেকেও সাজাপ্রাপ্তরা মুক্তি পাচ্ছে: ফয়জুল করিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৮:৪৮ AM
ফাইল ছবি

ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম অভিযোগ করেছেন, দেশের আদালত এখন আর স্বাধীনভাবে কাজ করছে না, বরং দলীয় প্রভাবের অধীন হয়ে পড়েছে। তিনি বলেন, “সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে আমরা জুলাই মাসে আন্দোলন করেছিলাম, কিন্তু বর্তমানে আদালতের স্বাধীনতা বলতে কিছুই নেই। সাজাপ্রাপ্ত আসামিরা পর্যন্ত আদালতে উপস্থিত না হয়েও খালাস পাচ্ছে।”

কেউ কেউ দেশে পর্যন্ত নেই, তবুও মুক্তি পাচ্ছে। এটা কেমন বিচারালয়?’

সোমবার (২৭ অক্টোবর) রাতে বরগুনার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ ফয়জুল করিম আরো বলেন, ‘ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে। কিন্তু ১৯৪৭ সালের পর থেকে যারা ক্ষমতায় এসেছে, কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে পারেনি।

স্বাধীনতার পর থেকেও বৈষম্য থেকে মুক্তি মেলেনি।’

সৈয়দ ফয়জুল করিম দাবি করেন, ‘চোর যদি এমপি হয়, সে চুরি করবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগকে যে চাঁদাবাজি, জুলুম ও ধর্ষণের কারণে মানুষ তাড়িয়েছে, সেইসব কর্মকাণ্ড এখনো বন্ধ হয়নি। দেশের রাজনীতিতে আদর্শের পরিবর্তন না হলে শান্তি ফিরবে না।

আগামী নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ‘যাদের হাতে খুনের রক্ত, চাঁদাবাজি আছে, তাদের কোনো নিরীহ মানুষ ভোট দেবে না। মানুষ তাদের ভোট দেবে, যাদের মাধ্যমে জান ও মালের নিরাপত্তা পাবে। এজন্য হাতপাখায় ভোট দিন, দেশে শান্তি ফিরে আসবে।’

বামনা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুস সোবহান খান এর সভাপতিত্বে এ জনসভায় বিশেষ অতিথি ছিলেন দলটির বরগুনা–২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, জয়েন্ট সেক্রেটারি মাওলানা নুরুল আলম, সহকারী সেক্রেটারি রেজাউল করিম আকন এবং সহ–প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচ এম আহমাদুল্লাহ।

সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মুহাম্মদ ইসমাইল হোসাইন জিহাদী।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ






আরও সংবাদ   বিষয়:  দেশে অনুপস্থিত   থেকে   সাজাপ্রাপ্তরা   মুক্তি পাচ্ছে   ফয়জুল করিম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close