বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঘুষখোর ভূমি অফিসের পিয়ন শরীফুল চান্দিনা থেকে মেঘনায়
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ২:৫৭ AM

কুমিল্লা জেলার চান্দিনা পৌর ভূমি অফিসের ঘুষবাজ ও কোটিপতি পিয়ন শরীফুল ইসলামের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পরপরই তাকে বদলি করা হয়েছে। 

সোমবার (২৭ অক্টোবর) কুমিল্লার একটি দৈনিক পত্রিকায় তার বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে জেলা প্রশাসক (ডিসি) মো. আমিরুল কায়ছার তাৎক্ষণিক এ ব্যবস্থা নেন। 

প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, চান্দিনায় পৌর ভূমি অফিসের কোটিপতি পিয়ন শরীফুলকে প্রশ্ন করতেই সাংবাদিককে বাবা ডেকে বসলেন- “আমার বিরুদ্ধে রিপোর্ট করে আমার ক্ষতি কইরেন না, আমি আপনার পায়ে পড়ি।” শিরোনামের ওই সংবাদে শরীফুল ইসলামের অনৈতিক সম্পদ অর্জন ও ঘুষের মাধ্যমে বিপুল সম্পত্তির মালিক হওয়ার তথ্য উঠে আসে।

সংবাদটি জেলা প্রশাসকের নজরে আসার পরপরই শরীফুলকে চান্দিনা পৌর ভূমি অফিস থেকে কুমিল্লার মেঘনা উপজেলার সোনারচর ভূমি অফিসে বদলি করা হয়। জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত স্মারক নং ০৫.৪২.১৯০০.০১৬.৩২.০০৩.১৯-১২৫৯, তারিখ ২৭ অক্টোবর ২০২৫ অনুযায়ী এই বদলির আদেশ জারি হয়।

ঘুষ ও অনিয়মের অভিযোগে বদলি হওয়া শরীফুল ইসলাম এখন মেঘনা উপজেলার সোনারচর ভূমি অফিসে যোগদানের অপেক্ষায় রয়েছেন।

এ বিষয়ে জানতে মেঘনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলীন রাজ্জাকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

স্বদেশ প্রতিদিন/রাফি


আরও সংবাদ   বিষয়:  ঘুষখোর   চান্দিনা   মেঘনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close