বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: অ্যাড. এমএ মান্নান
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৩:১১ AM

বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাড. এম এ মান্নান।

সোমবার (২৭ অক্টোবর) নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ডসহ শিক্ষাখাতেও কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য কার্ড দিয়ে ফ্রি চিকিৎসা ও কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা বীজ, সারসহ নানা সুবিধা পাবেন। এ তিনটি কার্ড বিশেষ সুবিধার পাশাপাশি আরও অনেক সুযোগ-সুবিধা দেবে। 

তিনি আরও বলেন, আপনারা জানেন, গতকাল আমাদের কেন্দ্রীয় কমিটির মত-বিনিময় সভায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন ঐক্য, ঐক্য, ঐক্য চাই। আমাদের মাঝে সবার ঐক্যই বিএনপি'র বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে পারবে। আমাদের বিএনপি'র বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে সেজন্য আমাদের সকলকে সর্তক থাকতে হবে। ঘরে ঘরে গিয়ে বিএনপি'র ধানের শীষে ভোট দিতে উৎসাহিত করতে হবে।

অনুষ্ঠানে, ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহম্মদ আলী'র সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মহিউদ্দিন আহমেদ মহিন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ মহসিন, সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য জামাল মিয়া, পৌর বিএনপি'র সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস আলী, সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মজনু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জসিম উদ্দিন, পৌর কৃষক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন বাবলু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাচ্চু মহুরি, ইউনিয়ন যুবদলের সভাপতি আমান উল্লাহ বাচ্চু, ৪নং ওয়ার্ডের সভাপতি দুলাল মিয়াসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/রাফি 


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   ফ্যামিলিকার্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close