বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হার্ডলাইনে তারেক রহমান, বিদ্রোহী হলে কিংবা প্রার্থীর বিপক্ষে কাজ করলেই বহিষ্কার
উমর ফারুক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১:৪২ AM

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এই প্রস্তুতির অংশ হিসেবে প্রার্থী বাছাইয়ের কাজ করছে দলটির হাইকমান্ড। সম্ভাব্যপ্রার্থীদের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ডেকে এনে দেওয়া হচ্ছে কঠোর নির্দেশনা। ঢাকাসহ সারাদেশে ৩০০ আসনের মধ্যে প্রতিটি আসনে বিএনপির একাধিক প্রার্থী যোগ দিচ্ছেন মতবিনিময় সভায়। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের কঠোর নির্দেশনা দিয়েছেন। 

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যিনি মনোনয়ন পাবেন তার পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। মনোনিত প্রার্থীর বিপক্ষে কাজ করলে বহিষ্কারসহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করা হয়েছে। কাউকে মনোনয়ন দেওয়ার গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি, তবে ঐক্যবদ্ধ থাকার রেড সিগন্যাল দেওয়া হয়েছে।


গতকাল সোমবার গুলশান কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই নির্দেশনা দেন তারেক রহমান। বৈঠকে অংশ নেওয়া মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ধারাবাহিক  বৈঠকের অংশ হিসেবে গতকাল বরিশাল ও রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠকে করেছে  দলটি। বিকেল ৪টায় গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত ছিলেন।

এদিকে, বৈঠক ঘিরে দলীয় নির্দেশনা অমান্য করে বিভিন্ন সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশীদের পক্ষে নেতাকর্মীরা গুলশান কার্যালয়ের সামনে জড়ো হন। এতে ওই এলাকার সড়কে যান চলাচলে বিঘ্ন ও জনভোগান্তি তৈরি হতে দেখা গেছে।

বৈঠকে রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশী ও নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, সদস্য রাজশাহী জেলা বিএনপি অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক, সদস্য গোদাগাড়ী উপজেলা বিএনপি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মিজানুর রহমান মিনু, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, সাবেক আহ্বায়ক রাজশাহী মহানগর বিএনপি সৈয়দ শাহীন শওকত, সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ অ্যাডভোকেট শফিকুল হক মিলন, সাবেক সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি অধ্যাপক কামাল হোসেন, সদস্যসচিব বাগমারা উপজেলা বিএনপি এবং আহ্বায়ক রাজশাহী জেলা বিএনপি। এছাড়া নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার মনোনয়নপ্রত্যাশীরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বরিশাল বিভাগের মনোনয়নপ্রত্যাশী ও নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, জহির উদ্দিন স্বপন (বরিশাল-১), রওনাকুল ইসলাম টিপু (বরিশাল-২), রাজীব আহসান (বরিশাল-৪), নজরুল ইসলাম খান (পিরোজপুর-১), গোলাম নবী আলমগীর ( ভোলা-১), আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১), নুরুল ইসলাম নয়ন (ভোলা-২) এবং নাজিম উদ্দীন আলম (ভোলা-১)। এছাড়া পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার মনোনয়নপ্রত্যাশীরাও বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠক ঘিরে গুলশান কার্যালয়ের বাইরে গতকাল দুপুরের পর থেকেই বরিশাল ও রাজশাহী বিভাগের অন্তত দুই হাজারের মতো নেতাকর্মী অবস্থান নেন। জনসমাগম তৈরি না করার বিষয়ে দলীয় নির্দেশনা থাকা সত্ত্বেও বিভিন্ন আসনের মনোনয়নপ্রত্যাশীদের পক্ষে নেতাকর্মীরা গুলশানে জড়ো হন।

এদিকে, বৈঠকের শেষদিকে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য নানা দিক বিবেচনায় প্রার্থী বাছাই করা হচ্ছে। যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পাশে থেকে সবাইকে কাজ করতে হবে তা না হলে দেশ ও জাতির ক্ষতি হবে। 

তিনি আরো বলেন, প্রার্থী ঘোষণার পর প্রত্যেককে নিজ আসনে গিয়ে স্থানীয় সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করতে হবে। কারণ স্থানীয় সহকর্মীদের সাহায্য ছাড়া কোনো নির্বাচনি লড়াই সম্ভব নয়।

মতবিনিময়ের শুরুতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন। এ সময় তারা কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যদিও এটি দলের জন্য সঠিক সিদ্ধান্ত নয়। তবে আপনারা দলের সিদ্ধান্ত মেনে চলবেন। 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ১নং সহ দপ্তর সম্পাদক ও ফেনী ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আবদুল লতিফ জনি  দৈনিক স্বদেশ প্রতিদিনকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- দল হচ্ছে সন্তানের মত। কেউ তার সন্তানের খারাপ চাইবে না। আমরা সবাই দলের জন্য অবশ্যই ভালো চাইবো। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক সন্তানের দাবিদার দুই মায়ের গল্প তুলে ধরেন। সেই গল্প থেকে আমাদেরকে শিক্ষা নিতেও বলেন। 

তারেক রহমান বলেন, যাকে মনোনয়ন দেওয়া হবে তার প্রথম কাজ হবে নিজের আসনে গিয়ে সহকর্মীদের ডেকে নিয়ে পরামর্শ করে কাজ করা। বিশেষ করে আগামী নির্বাচনে স্থানীয় সহকর্মীদের সাহায্য ছাড়া নির্বাচন করা কঠিন হয়ে যাবে। সেজন্য সবাইকে ডেকে নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে হবে। 

তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু দলের প্রধান, তিনি মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন। তার সিদ্ধান্ত আমরা মেনে চলব।



স্বদেশ প্রতিদিন/রাফি


আরও সংবাদ   বিষয়:  তারেকরহমান   বিএনপি   বহিষ্কার   বিদ্রোহী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close