সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
গজারিয়ায় কৃষক সমাবেশে ৭২ কৃষককে সহায়তা প্রদান
গজারিয়া( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১:৫২ AM

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে মুন্সিগঞ্জের গজারিয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ৮টি ইউনিয়নের ৭২ জন প্রান্তিক কৃষককে কীটনাশক প্রতিরোধে ঔষধ ছিটোনোর স্প্রে যন্ত্র প্রদান করা হয়।

আজ সোমবার(২৭ অক্টোবর) গজারিয়া টেংগারচর হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয় মাঠে, মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে এই আয়োজন অনুষ্ঠিত হয়। 


সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ও জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ -৩(মুন্সীগঞ্জ সদর - গজারিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল যদি আমাকে মুন্সীগঞ্জ -৩ আসনে মনোনয়ন দেয়,  আল্লাহর রহমত ও আপনাদের সহযোগিতায় নির্বাচিত হলে, মুন্সীগঞ্জ-৩ আসনের জনগণের খাদেম হয়ে কাজ করবো। দল অন্য কোনো নেতাকে মনোনয়ন দিলে আমরা তার হয়ে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে সবাই কাজ করবো।
 

সমাবেশের প্রধান বক্তা ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ - সভাপতি ভি পি ইব্রাহিম।
সমাবেশ উদ্ধোধন করেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পান্নু।
বিশেষ অতিথি ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এইচ এম মাসুম, সহ- ক্রীড়া সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও সহ- মহিলা বিষয়ক সম্পাদক রহিমা ইসলাম।


স্বদেশ প্রতিদিন/রাফি


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   কৃষকসমাবেশে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close