বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকার অঙ্গীকার চীনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮:৫৮ পিএম

বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে চীনের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীতে রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি এবং দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা।

বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন, আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর অবস্থান, চীন–বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ও দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবি পার্টির প্রতিনিধিদলকে স্বাগত জানান। আলোচনায় এবি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশনে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এখন সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার বিশেষজ্ঞদের মতামত নিয়ে দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছাবে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা টেকসই হবে না। ফ্যাসিবাদী শাসনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক পুনর্গঠনের চেষ্টা করছে, একটি অস্থিতিশীল পরিস্থিতি তা বাধাগ্রস্ত করতে পারে।”

তিনি আরও আশা প্রকাশ করেন যে, ফেব্রুয়ারিতে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর ঘটবে এবং সেখানে জনগণের ইচ্ছা যথাযথভাবে প্রতিফলিত হবে। ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় চীন পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।”

বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ডিরেক্টর ঝাং জিং এবং রাজনৈতিক কর্মকর্তা লিউ হংরু।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   রাজনৈতিক   স্থিতিশীল   চীন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close