বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বগুড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৯:১৪ পিএম

নানা আয়োজনে বগুড়ায় উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। 

সোমবার সকাল সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী কর্মসূচির। এরপর বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালিতে যোগদান করতে সমবেত হন বগুড়া শহরসহ ১২টি উপজেলার যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ।

র‍্যালীর আগে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান এর সঞ্চালনায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম। এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে অচিরেই বাংলাদেশে ফিরবেন। তার আগমন হবে রাজনৈতিক ইতিহাসের স্মরণকালের সবচেয়ে বড় প্রত্যাবর্তন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় যুবদল শুরু থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তাদের অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় রাজপথে সকল লড়াই সংগ্রামে প্রতিকূল সময়ে যুবদলের নেতৃবৃন্দরা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। 

সংক্ষিপ্ত বক্তব্য শেষে প্রায় ১০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান এর নেতৃত্বে র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি যথাক্রমে ফেরদৌস আজম সুমন, তাজমিলুর রহমান বিচিত্র, অ্যাড. এনামুল হক পান্না ও সবুজ দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে শাহাদৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, বাবুল প্রধান ও মিল্লাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সার্বিক আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দের অংশগ্রহণে বগুড়ায় তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন অত্যন্ত সফলভাবে পালিত হয়েছে। সকলের সন্মিলিত প্রচেষ্ঠায় যুবদল পরিবার সারাদেশে মডেল সংগঠন হিসেবে গড়ে উঠবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   যুবদল   প্রতিষ্ঠাবার্ষিকী   উদযাপিত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close