প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:০৪ পিএম আপডেট: ২৭.১০.২০২৫ ৮:০২ PM

"মানসম্মত হেলমেট, নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে লক্ষ্মীপুর সড়ক বিভাগ ও জেলা প্রশাসকের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫, হেলমেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। একই সাথে জাতীয় আইনগত সহায়তা প্রদান প্রসঙ্গে সচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়।
২৭ আগষ্ট (সোমবার) লক্ষ্মীপুর সড়ক বিভাগ ও জেলা প্রশাসকের যৌথ আয়োজনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা এবং সড়ক বিভাগের উপসহকারী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মোশাররফ হোসেন।
উক্ত কর্মসূচি পালনকালে মটর বাইকের ৩১ জন চালকের হেলমেট না থাকার কারনে জরিমানা শেষে যেক কে হেলমেট প্রদান করা হয়। এসময় ইএনও জামসেদ আলম রানা বলেন, সড়কের সঠিক নিয়ম নীতি মেনে যদি আপনারা চলাচল করেন, তবে আপনার জীবন যেমন নিরাপদ থাকবে, তেমনি সড়কে চলাচল করা পথচারীগন ও নিরাপদে থাকবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ