বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
মাছ বিক্রি করে সংসার চালান স্বেচ্ছাসেবক দলনেতা মোস্তাফিজ
মোংলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:১৬ পিএম আপডেট: ২৭.১০.২০২৫ ৭:১৯ PM

বর্তমান সময়ে যেখানে বিএনপির অনেক নেতাকর্মীরা তাদের বিভিন্ন কর্মকান্ডে বিতর্ক হচ্ছেন সেখানে মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজ বাজারে বসে মাছ বিক্রি করে সংসার চালান।
 
সরজমিনে গিয়ে দেখা যায়, স্বেচ্ছাসেবক দলের এই নেতা মোংলা বাজারের পাশের একটি গলিতে বসে মাছ বিক্রি করছেন। 

এ ব্যাপারে তার সাথে কথা হলে তিনি জানান, আমি বিএনপিকে ভালোবাসি নিঃস্বার্থভাবে, আমি এবং আমার পরিবার বিএনপি করার কারণে অনেক হামলার শিকার হয়েছি, অনেকের কাছে হেয় প্রতিপন্ন হয়েছি, ৫ তারিখের পরে অনেক বিএনপি এবং হাইব্রিডদের আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে তারা বিভিন্নভাবে দলের ভাবমূর্তি নষ্ট করে ফায়দা লুটেছে, কিন্তু আমি চাইনা আমার কারনে আমার দল বা সংগঠন মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হোক।

আমি মনে করি রাজনীতি দেশ ও মানুষের জন্য, রাজনৈতিক পদ-পদবী সংগঠনকে শক্তিশালী করার জন্য, আমি সংগঠন কিংবা রাজনৈতিক পদকে বিকৃত করে কোন অনৈতিক ফায়দা নিতে চাই না। সারাদিন এখানে বসে প্যাকেটে মাছ বিক্রি করে হালাল টাকা আয় করে পরিবারকে খাওয়াতে চাই, এবং দলীয় কর্মকাণ্ড সৎভাবে পরিচালনা করতে চাই। 

মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সাব্বির বলেন, মুস্তাফিজ একজন সৎ মানুষ। তিনি আমাদের দলের গর্ব। বর্তমানে মোস্তাফিজ আর্থিক সঙ্কটে রয়েছে, রাতে গ্রামের বিভিন্ন মাছের ঘের থেকে মাথায় করে মাছ সংগ্রহ করে এবং মাছের আড়ৎ থেকে বাকিতে মাছ নিয়ে বিক্রি করে দেনা পরিশোধ করে ও লাভের অংশ নিয়ে তিনি সংসার চালান। তারপরও তিনি দলের ভাবমূর্তি নষ্ট হবে কিংবা সংগঠন বিতর্কিত হবে এমন কোন কাজ করছেননা। আমি মনে করি এ ধরনের নেতাকর্মীরাই বিএনপির গর্ব এবং অহংকার।



স্বদেশ প্রতিদিন/এমএস 



আরও সংবাদ   বিষয়:  মাছবিক্রি   সংসার   স্বেচ্ছাসেবক   দলনেতা   মোস্তাফিজ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close