বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জুবায়েদ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: জবি উপাচার্য
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৪:১০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন জুবায়েদ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে দৃঢ়প্রতিজ্ঞ এবং ইতোমধ্যে একজন আইনজীবীকে মামলার সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল রবিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে  হাসিবুল ইসলাম অকাল মৃত্যু ও জুবায়েদ হত্যার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, “হাসিব ও জুবায়েদ দুজনই জুলাই যোদ্ধা ছিলেন। তারা আমাদের কাছে গৌরব ও সম্মানের অধিকারী। হাসিব ছিলেন একজন গ্রহণযোগ্য ছাত্রনেতা, যিনি স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন এবং সেই লক্ষ্যেই আন্দোলন করেছেন। তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা, আর আমাদের দায়িত্ব হলো তাদের স্বপ্ন বাস্তবায়ন করা।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, “হাসিবুল ও জুবায়েদ হত্যার পর সাধারণ শিক্ষার্থী ও সংগঠনগুলোর ঐক্যই প্রমাণ করে যে, ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ালে সবাই পাশে থাকে। আমাদের চিন্তা ও কর্মে সততা ও নৈতিকতা বজায় রাখতে হবে। জবি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে- এই প্রত্যয় থেকেই আমাদের এগিয়ে যেতে হবে।”

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, “জুবায়েদ হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন হয়রানির শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরো সতর্ক হতে হবে।”

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। জুবায়েদ হত্যাকাণ্ডের বিষয়ে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরাসরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছি। রাষ্ট্রীয় প্রশাসনের প্রতি আমাদের আহ্বান এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা হোক।”

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য জনাব হামিদুর রহমান হামিদ, জবি ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, হাসিবুল ইসলামের সহোদর বড় ভাই খালেদ সাইফুল্লাহ নাইম এবং জুবায়েদ হোসেনের পিতা মোবারক হোসেন। তারা উভয় শিক্ষার্থীর স্মৃতিচারণ করেন এবং জুবায়েদ হত্যার দ্রুত বিচার দাবি জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী  ছাত্রদল, জবি শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শামসুল আরেফিন। আলোচনা শেষে হাসিব ও জুবায়েদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জুবায়েদ   জবি   উপাচার্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close