বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংঘর্ষে ৪ জন নিহত, আহত ৬
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৪:০৪ পিএম

জামালপুরে কাভার্ডভ্যান ও ইজিবাইক সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ ৪ জন নিহত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামালপুর অর্থনৈতিক অঞ্চলের গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এঘটনায় আরও ৬জন আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব। 

নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে চান মিয়া (৬০), সরিষাবাড়ি উপজেলার সানাকৈর পূর্বপাড়া এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ মিয়া (১৮), সরিষাবাড়ি উচ্চগ্রাম এলাকার শরিফ উদ্দিনের স্ত্রী আরিফা আক্তার পলি (২২)। অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি.।নিহত রাশেদ মিয়া ময়মনসিংহ পলিটেকনিকের ও আরিফা আক্তার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী। 

এঘটনায় আরশ (৫), জাহাঙ্গীর (৩৪), সাদিকা (২৮), ফারজানাসহ (২৫)সহ আরও ২ আহত হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে টাঙ্গাইল গামী একটি কাভার্ডভ্যান জামালপুর অর্থনৈতিক অঞ্চলে পৌছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাশেদ মিয়া নামে এক কলেজ শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চান মিয়া ও আরিফা আক্তার পলি মারা যায়। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে পাঠানো  হয়েছে।

ঘাতক ট্রাককে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রাস্তার পাশে রেখে চালক পালিয়ে যায়। পরে সেখান থেকে ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। কাভার্ডভ্যান ও ইজিবাইকটি থানায় নেয়া হয়েছে। এঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  জামালপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close