বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
নাগরপুরে কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৩:০১ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে রবি মৌসুমে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র–প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল মোমিন, বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা, নাগরপুর থানার তদন্ত (ওসি) মো. আ. কুদ্দুস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. তোরাপ আলী এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারীর জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। উপজেলার ১২টি ইউনিয়নে ধাপে ধাপে এই বিতরণ কার্যক্রম চলবে। উদ্বোধনী দিনে মামুদনগর ও নাগরপুর সদর ইউনিয়নের ১০,১৩০ জন কৃষকের হাতে প্রতীকীভাবে বীজ ও সার তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, কৃষকদের সহায়তায় সরকারের এই প্রণোদনা কর্মসূচি দেশের খাদ্য নিরাপত্তা রক্ষা ও স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে প্রণোদনা বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নাগরপুর   কৃষক   বীজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close