মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আরও কমলো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৯:২৬ পিএম আপডেট: ২৬.১০.২০২৫ ৯:৪৬ PM

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম কমেছে এক হাজার ৩৮ টাকা। ফলে এখন থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার নতুন মূল্য হবে দুই লাখ সাত হাজার ৯৫৭ টাকা। নতুন এই দর আগামীকাল সোমবার থেকে সারা দেশে কার্যকর হবে।


রবিবার রাতে বাজুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর সোনার মূল্য হ্রাস পাওয়ায় নতুন করে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নতুন দরে ২১ ক্যারেট সোনার প্রতি ভরির মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেটের মূল্য এক লাখ ৭০ হাজার ১৪৩ টাকা, এবং সনাতন পদ্ধতির সোনার দাম এক লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা।


তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমান দরে ২২ ক্যারেট রুপার ভরি চার হাজার ৬৫৪ টাকা, ২১ ক্যারেট চার হাজার ৪৪৪ টাকা, ১৮ ক্যারেট তিন হাজার ৮০২ টাকা, এবং সনাতন পদ্ধতির রুপার ভরি দুই হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  বাজুস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close