| শিরোনাম: |

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা তীরবর্তী এলাকায় কুমির দেখা মেলে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামে গত দু’দিন ধরে এই পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৪ অক্টোবর) গ্রামের একটি পুকুরপাড়ে অন্তত দুইটি কুমির দেখা যায়। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্য দেখা দেয়। বিশেষ করে স্কুল শিক্ষার্থীরা পুকুরপাড়ে ভিড় করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন জানান, বন্যপ্রাণী সংরক্ষণ টিমকে বিষয়টি জানানো হয়েছে। টিম পৌঁছালে কুমিরগুলো উদ্ধার করা হবে।