প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৮:৫০ পিএম

সংগৃহীত ছবি
গতকাল শনিবার একসঙ্গে জনসমক্ষে দেখা গেছে বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। আর কোনো গোপন থাকলো না তাদের সম্পর্ক।
কেটি পেরির জন্মদিন উপলক্ষে প্যারিসের বিখ্যাত ক্রেজি হর্স ক্যাবারে শোতে উপস্থিত হন এই জুটি। শো শেষে হাসিমুখে, হাত ধরে বেরিয়ে আসেন দুজন। ভিডিওতে পেরির লাল পোশাক এবং ট্রুডোর কালো পোশাকে তাদের উপস্থিতি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এছাড়াও, এর কিছুদিন আগেই সান্তা বারবারার উপকূলে একটি ইয়টে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল তাদের। এসময় তাদের চুম্বনের ছবি বিভিন্ন সংবাদমাধ্যমের আলোচনার কেন্দ্রে আসে।
কেটি পেরি ও ট্রুডোর সম্পর্ক বেশ গোপনে শুরু হলেও, কিছুদিন আগে তাদের মন্ট্রিয়লে এক রেস্তোরাঁয় একসঙ্গে দেখা গিয়েছিল। 'পিপল' ম্যাগাজিন এর মতে, এসময় থেকেই তাদের সম্পর্ক গভীর হতে শুরু করে।
উল্লেখ্য, জাস্টিন ট্রুডো ২০২৩ সালের আগস্টে তার স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে ১৮ বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন। ট্রুডো বর্তমানে তিন সন্তান ১৭ বছর বয়সী জেভিয়ার, ১৬ বছর বয়সী এলা গ্রেস এবং ১১ বছর বয়সী হাদ্রিয়েনকে নিয়ে নতুন জীবন শুরু করছেন।