প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৮:৩৬ পিএম

ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন মোংলার মোশাররফ হোসেন। দুই মাস পূর্বে ধরা পরে স্ত্রী রুবি বেগম (৪০) এর ক্যান্সার। যার চিকিৎসা ব্যয় বহন করা হতদরিদ্র মোশাররফের পক্ষে প্রায় অসম্ভব। নিরুপায় হয়ে স্ত্রীর চিকিৎসার জন্যে সবার কাছে সহায়তা চেয়েছেন তিনি।
দিনমজুর মোশাররফ জানান, দুই মাস আগে তার স্ত্রী ক্যান্সার ধরা পড়ে। দুই সন্তানের খরচ, ঘরভাড়া সহ স্ত্রীর চিকিৎসা চালাতে তার হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে নুন আন্তে পান্তা ফুরায় অবস্থা। সম্বল বলতে কিছুই নেই মোশাররফ ও রুবি বেগম দম্পতির। দৈনিক ২৫০ টাকার বিনিময়ে অন্য মালিকের অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি।
মোংলা ময়লাপোতার খালেক গাজীর বাড়িতে ভাড়া থাকেন মোশাররফ। তার স্ত্রীর ক্যান্সারে আক্রান্তের পর বাড়ির মালিক ৩ মাস ভাড়া নেননি বলেও জানান। কান্না জড়িত কন্ঠে মোশাররফ বলেন স্ত্রীর চিকিৎসার জন্য প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার প্রয়োজন। এ অবস্থায় সাংবাদিকদের নিকট স্ত্রীর চিকিৎসার সহায়তা চেয়ে লেখার জন্যে অনুরোধ করেন এই হতদরিদ্র ভ্যানচালক।
দিনমজুর ভ্যানচালক মোশাররফ হোসেনের ৬ বছর ও ২ বছরের ছোট দুই মেয়ে রয়েছে। তার বাড়ি সুন্দরবন ইউনিয়নের খড়মা কাটাখালি গ্রামে।
তাই তিনি মোংলাসহ দেশের ও দেশের বাহিরের হৃদয়বান মানুষদের কাছে সহায়তা কামনা করেছেন।
স্বদেশ প্রতিদিন/রাফি