বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী: রাকিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৮:২৬ পিএম আপডেট: ২৬.১০.২০২৫ ৯:০৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেছেন, কিছু বিপথগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী।

আজ রবিবার (২৬ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান অনুষদ মাঠে আয়োজিত জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা হাসিবুল ইসলামের অকাল মৃত্যু ও জোবায়েদ হোসেনের হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এমন দাবি করেন।

রাকিব বলেন, আমরা বলি না যে আমাদের শতভাগ নেতাকর্মী জোবায়েদ ও সাম্যের মতো। কিছু খারাপ আছে। কিছু বিপথগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী। আমরা সেটা স্বীকার করেই রাজনীতি করি। আজকের দিন পর্যন্ত কেউ বলতে পারবে না, আমরা অন্যায়কে প্রশ্রয় দিয়েছি। আমাদের কোনো সমর্থককে আমরা অস্বীকার করি না। পদ না থাকলেও তাদের স্বীকার করি।

সর্বক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ জানাতে হবে উল্লেখ করে তিনি বলেন, জোবায়েদ হত্যার দিন স্থানীয়রা দেখেছে, যদি কোনো শিক্ষার্থীকে অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে শিক্ষার্থীরা তার প্রতিবাদ জানাবে। ছাত্রদলের খুন হওয়া নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি আরও বলেন, তাদের মৃত্যুর পর সবাই তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। কারণ, তাদের নৈতিক চরিত্র উঁচু মানের ছিল।

এসময়  জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ শহীদ হয়েছেন উল্লেখ করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, জুলাই পরবর্তী সময়ে সাম্য ও জোবায়েদের মতো নেতাকর্মীদের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পারভেজ হত্যার পর প্রশাসন গড়িমসি করেছে।

অনুষ্ঠানে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, হাসিবুল দেশকে স্বৈরাচারমুক্ত করার জন্য ভূমিকা রেখেছেন। তার সেই লক্ষ্য পূরণ করতে আমাদের এগিয়ে যেতে হবে। একইসঙ্গে জোবায়েদের মৃত্যুর সঠিক বিচার সুনিশ্চিত করতে হবে। এতে তার আত্মা, পরিবার সবাই শান্তি পাবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না।

জোবায়েদ হত্যার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে জানিয়ে উপাচার্য জানান, ট্রাইব্যুনালে বিশ্ববিদ্যালয় থেকে আইনজীবী নিয়োগ করা হবে। সুষ্ঠু বিচার সুনিশ্চিত করতে সব দিক থেকে চেষ্টা করা হবে।

জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল   রাকিব   জবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close