মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সরকারি ওষুধসহ যশোর জেনারেল হাসপাতালের স্বেচ্ছাসেবক আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:০৯ পিএম
সরকারি ওষুধসহ যশোর জেনারেল হাসপাতালের স্বেচ্ছাসেবক আটক

সরকারি ওষুধসহ যশোর জেনারেল হাসপাতালের স্বেচ্ছাসেবক আটক

যশোর জেনারেল হাসপাতালে সরকারি ওষুধসহ এক স্বেচ্ছাসেবককে জনতা আটক করেছে। 

আজ ‎রবিবার (২৬ অক্টোবর) দুপুর  ১টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।

আটক স্বেচ্ছাসেবক যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মাগুরা অমৃতবাজারের মৃত বজলুর রহমানের ছেলে  আইয়ুব (৪৫)। বর্তমানে তিনি যশোরের ঘোপ নওপাড়া রোডে বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আইয়ুবের নিকট থেকে জনতা ৬০ পিস গ্যাসের ট্যাবলেট (ইসোমিপ্রাজল) ও ৪০ পিস প্যারাসিটামল উদ্ধার করে।

ঘটনার পর আটক স্বেচ্ছাসেবক ও উদ্ধারকৃত ওষুধসমূহসহ তাকে হাসপাতালে আরএমও জনাব বজলুর রহমান টুলু-এর নিকট হস্তান্তর করা হয়। আরএমও টুলু জানান, বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা মনে করছেন, হাসপাতালের সরকারি ওষুধ বাইরে পাচারের সাথে কেউ জড়িত কিনা তা তদন্তের মাধ্যমে বের করা উচিত।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  যশোর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close