বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
যশোরে ৮ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:০৬ পিএম
যশোরে ৮ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরে ৮ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর শহরতলীর মুড়লী মোড় এলাকা থেকে ১ কেজি ২০ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার ও একটি স্বর্ণের আংটিসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

আটককৃতের নাম শেখ অলিউল্লা (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকাটিয়া গ্রামের শেখ আরিজুল্লাহর ছেলে।

আজ ‎রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)এর একটি বিশেষ দল এই অভিযান চালায়।

এসময় যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় এলাকায় তল্লাশির সময় অলিউল্লার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় আটটি স্বর্ণের বার ও একটি আংটি পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭৬০ টাকা জব্দ করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক অলিউল্লা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮৩ লাখ ২ হাজার ৩৪১ টাকা। মোবাইল ও নগদ অর্থসহ মোট সিজারমূল্য দাঁড়ায় এক কোটি ৮৩ লাখ ২৪ হাজার ১০১ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  যশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close