বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শাকিবের নায়িকা হতে যে শর্ত দিলেন মিষ্টি জান্নাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৪:২১ পিএম আপডেট: ২৬.১০.২০২৫ ৪:২৭ PM

মেগাস্টার শাকিব খানের সঙ্গে সিনেমায় কাজের গুঞ্জন ঘিরে নিজের অবস্থান স্পষ্ট করলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। জানালেন, একাধিক নায়িকা নিয়ে নির্মিত কোনো সিনেমায় তিনি অভিনয় করবেন না।

সম্প্রতি গণমাধ্যমে মিষ্টি বলেন, “আমি দুই নায়িকার সিনেমায় কাজ করব না— এটা শাকিব খানকে আগেই জানিয়েছি। আমি শুধু সলো নায়িকা হিসেবে কাজ করতে চাই। দুই নায়িকার সিনেমা আমার পছন্দ নয়। গুঞ্জন যেহেতু উঠেছে, দর্শকরা কিছু একটা দেখতে পাবেনই।”

তিনি আরও বলেন, “আমি বরাবরই দুই নায়িকার ছবি থেকে দূরে থেকেছি। এমন অনেক সিনেমা আমি নিজেই ক্যানসেল করেছি। এসব ছবিতে অযথা ঝামেলা হয়। শাকিব খানের সঙ্গে কাজ করলে অবশ্যই সেটা সলো প্রজেক্টেই করব। মানুষ ভালো বলুক বা খারাপ, এটা আমার সিদ্ধান্ত।”

‘ধামাকা’ সিনেমা নিয়ে গুঞ্জনের প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, “আমি কখনও বলিনি ‘ধামাকা’ মানেই শাকিব খানের সিনেমা। এটা পুরোপুরি মিডিয়ার বানানো কথা।”

নিজের ক্যারিয়ার প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, “আমি কখনও প্রযোজকের কাছে গিয়ে কাজের জন্য অনুরোধ করিনি। আমি শখে সিনেমা করি, এটা আমার মূল পেশা নয়। তাই নিজের আত্মসম্মান বজায় রেখেই কাজ করতে চাই।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  মিষ্টি জান্নাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close