প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৪:২৫ পিএম

নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। তবে রবিবার (২৬ অক্টোবর) মুম্বাইয়ে ডি-ওয়াই প্যাটেল স্টেডিয়ামে বিকেল ৩টায় টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি।
২০ মিনিট দেরিতে টস অনুষ্ঠিত হলে সেখানে বিজয়ী হয় ভারত। আর এই ম্যাচে স্বাগতিকরা বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে।
বাংলাদেশ একাদশ: শোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), ঝর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।
ভারত একাদশ: হারলিন দেওল, প্রতিকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, জেমিমাহ রড্রিগস, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), দীপ্তি শর্মা, উমা চেত্রি, আমানজোত কৌর, রাধা যাদব, শ্রী চরণি ও রেণুকা সিং।
স্বদেশ প্রতিদিন/এমএস