বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৪:২৭ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর গোলাপী বেগম (৩৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ। 

আজ রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে মির্জাপুর থানা সংলগ্ন বারোখালী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত গোলাপী বেগম মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানি রোডের গোলাপীমেস খ্যাত বিশু মিয়ার মেয়ে এবং পৌরসভার ২ নং ওয়ার্ডের পোষ্টকামুরী দক্ষিণ পাড়ার আব্দুল কাদের মিয়ার দ্বিতীয় স্ত্রী সে।

পারিবারিক সূত্রে, গোলাপী বেগমের মা সমলা বেগম গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর তার মেয়ে নিখোঁজ হয়। নিখোঁজের কিছুক্ষণ পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। 

এছাড়াও খাল পাড় হওয়ার জন্য তাদের ব্যবহৃত নৌকাটিও তখন থেকেই নিখোঁজ ছিল। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে নৌকাটি বাইমহাটি প্রফেসর পাড়া এলাকার ব্রিজের সামনে কচুরিপানায় আটকে থাকা অবস্থায় দেখতে পায় তারা। 

ঘটনার দিন রাতেই মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন গোলাপীর বাবা বিষা মিয়া।

আজ রবিবার সকালে স্থানীয় লোকজন থানার পাশে খালে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিআই তার দিয়ে পা বাধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে।  

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গোলাপী বেগম তিন দিন আগে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরনের কাপর দেখে তার লাশ স্বামী কাদের মিয়া শনাক্ত করেছেন। এটি একটি হত্যা। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। মামলার প্রস্তুতি চলছে বলে সাংবাদিকদের তিনি জানান। 


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close