শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০:২৬ AM
ফাইল ছবি

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে নিয়ে ‘বিতর্কিত' বিজ্ঞাপন প্রচারের জেরে তিনি এই ঘোষণা দেন বলে জানা যায়।

গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প।
 
 ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লেখেন, “রোনাল্ড রিগ্যানের শুল্ক সংক্রান্ত বক্তৃতার ওপর একটি প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করেছে কানাডা। তাতে সাবেক প্রেসিডেন্টের রেডিও ভাষণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি তার ভাষণ ব্যবহার এবং সম্পাদনার জন্য কোনো অনুমতিও নেয়া হয়নি।”
 
তিনি আরও লেখেন, “রোনাল্ড রিগ্যান মার্কিন জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির জন্য শুল্ক পছন্দ করতেন। কিন্তু কানাডা তা ভুলভাবে উপস্থাপন করছে। বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে ফেলার কথা থাকলেও গতকাল রাতে সেটি প্রচার করা হয়েছে। এই আচরণের জন্য কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হয়েছে।”

মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, “কানাডার জঘন্য আচরণের জন্য তাদের সাথে সমস্ত বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো।”
  
এরআগে গত বৃহস্পতিবার কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিল করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলছেন।
 
এদিকে টাম্পের এমন সিদ্ধান্ত বেশ আলোড়ন সৃষ্টি করেছে বিশ্বমহলে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  কানাডা   শুল্ক   ট্রাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close