বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাবনায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০:০৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাবনা-ঢাকা মহাসড়কের বাঙ্গাবাড়িয়া নামক স্থানে ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে।

আজ রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া আক্তার, ৫ম শ্রেণির শিক্ষার্থী আবু তোহা ও ভ্যানের ড্রাইভার আকরাম হোসেন।

পাবনার মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “সকালে একটি ব্যাটারিচালিত অটোভ্যান কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে পাবনা ক্যাডেট কলেজের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে বাঁশবোঝাই একটি ট্রাক অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হন।”

তিনি আরো বলেন, “দুর্ঘটনার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ ঘটনায় ট্রাকটিকে পুলিশ তাদের হেফাজতে নিলেও চালক পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এদিকে সড়ক দুর্ঘটনার পর স্থানীয়রা পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পাবনা   শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close