বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      
যে ব্যক্তি ধানের শীষে একটি ভোট তৈরি করে দিতে পারবেন সে বিএনপি'র: কুট্টি সরকার
মির্জাগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১:৫৭ AM

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার  ধানের শীষের লোক। আমার নেতা তারেক রহমান বলেছেন, যে ব্যক্তি ধানের শীষের একটি ভোট  তৈরি করে দিতে পারবেন সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোক, আর যার কারণে ধানের শীষের একটি ভোট নষ্ট হবে সে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) করার কোন যোগ্য নয়। 

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার  কাকড়াবুনিয়া ও  মজিদবাড়িয়া ইউনিয়নের উদ্যোগে ভয়াং বাজারস্থ শারাফাতিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এ কথা বলেন।

শনিবার (২৫অক্টোবর) বিকেলে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে স্নেহাংশু সরকার কুট্টি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন‌।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মুস্তাক আহমেদ পিনু, জেলা বিএনপির সাবেক সদস্য জাফরুজ্জামান খোকন, মিজানুর রহমান মিজান, নাসির উদ্দিন ইমাম খন্দকার,জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব,পটুয়াখালী মিডিয়া সেলের প্রধান কাজল খন্দকার , মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার,সহ সভাপতি আনোয়ার হোসেন সিকদার, গোলাম ফারুক মুন্সি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি সহ জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

বিকেল তিনটায় জনসভা শুরু হতে না হতেই লোকসমাগম ঘটতে থাকে। কানায় কানায় পরিপূর্ণ হয়ে শারাফতিয়া হাই স্কুল মাঠ নিমিষেই জনসমুদ্রে রূপান্তরিত হয়। ধানের শীষের মিছিলে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  যে ব্যক্তি   ধানের শীষ   একটি ভোট   তৈরি করে   পারবেন   সেবিএনপি   কুট্টি সরকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close