বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
চিড়িয়াখানায় বিনোদন ট্রেনে পড়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ২:১৪ AM

রংপুর চিড়িয়াখানার শিশু পার্কে ট্রেনের নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে পার্কের ভেতরে চলাচলকারী বিনোদন ট্রেনের নিচে পড়ে শিশুটি প্রাণ হারায়।

নিহত শিশুটি লালমনিরহাট থেকে পরিবারসহ ঘুরতে এসেছিল চিড়িয়াখানায়।

চোখে ছিল আনন্দের ঝিলিক, হাতে বেলুন তবে এক মুহূর্তের অসাবধানতায় হারিয়ে গেল তার হাসি, থেমে গেল ছোট্ট জীবনের গতি। পরিবারের চোখের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনা মুহূর্তেই উৎসবের পরিবেশকে পরিণত করে শোক ও আহাজারিতে।

হাসপাতাল প্রাঙ্গণে কান্নাজড়িত কণ্ঠে শিশুর বাবা বলেন, আমার ছেলে বাবু খেলছিল, আমি এক মুহূর্তের জন্য পেছনে তাকালাম। হঠাৎ দেখি ট্রেনের নিচে পড়ে গেছে।
আমি কিছুই করতে পারিনি—সবকিছু চোখের সামনে ঘটেছে।

দুর্ঘটনার পর শিশুটিকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির নাম জানায়নি তার পরিবার।

ঘটনার পর চিড়িয়াখানার অভ্যন্তরে ট্রেন চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শনার্থীরা।
তাদের অভিযোগ, সেখানে সিগন্যাল ও সতর্কীকরণ ব্যবস্থা কার্যকর নয়। ফলে দর্শনার্থীরা বিশেষ করে শিশুদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে।

স্থানীয় দর্শনার্থী নুরুল ইসলাম বলেন, চিড়িয়াখানার ভেতরে ট্রেন চলে, কিন্তু কোথাও স্পষ্ট সতর্কতা বোর্ড নেই। কর্মীদেরও দেখা যায় না। পর্যাপ্ত জনবল না থাকায় নজরদারিও সীমিত।

রংপুর মহানগর পুলিশের এক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনের পর জানান, এটি একটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা। আমরা ঘটনাস্থল ঘুরে দেখেছি। চিড়িয়াখানা কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে। 

তিনি আরো বলেন, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে দর্শনার্থীদের সচেতনতা এবং কর্তৃপক্ষের কঠোর নজরদারি জরুরি।

রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. মো. ওমর আলী বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। দুর্ঘটনার সময় আমি চিড়িয়াখানার ভেতরে উপস্থিত ছিলাম না। পরে জানতে পারি, শিশুটি লালমনিরহাট থেকে ঘুরতে এসেছে। ঘটনাস্থলের রাইডগুলো ঠিকাদার কর্তৃপক্ষ পরিচালনা করছিল। লাইন বা বগিতে কোনো ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  চিড়িয়াখানা   বিনোদন   ট্রেনে পড়ে   শিশুর   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close