প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১০:০০ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে রাতের আধারে ঘরে ঢুকে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের ঘটনায় ধর্ষক স্বপন ওরফে ভেজাল স্বপনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের কালিতলা এলাকা থেকে স্বপনকে গ্রেফতার করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতার স্বপন কালিতলা এলাকার নাপিত বাড়ির ছোলেমানের পুত্র। তার স্ত্রী ও সংসাওে ৪ মেয়ে ও এক ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ওই গৃহবধূ বাবার বাড়িতে থাকেন। গৃহবধূর এক সন্তানের জননী, ছেলে একটি মাদ্রাসায় আবাসিকে থেকে পড়ালেখা করে। স্বপন প্রায় সময় গৃহবধূকে উক্ত্যাক্ত করতো। গত বুধবার (২২ অক্টোবর) রাতে গৃহবধূ তার শয়ন কক্ষে একা ঘুমান। গভীর রাতে লম্পট স্বপন তার ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। তার চিৎকারে পাশে রুমে থাকা গৃহবধূর পরিবারের সদস্যরা এগিয়ে আসলে ধর্ষক স্বপন দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার রাতে গৃহবধূ থানায় অভিযোগ দিলে পুলিশ ধর্ষক স্বপনকে গ্রেফতার করে।
স্বপনের বিরুদ্ধে ইয়াবাসহ মাদক ব্যাবসা, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং তৈরি করে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড করার অভিযোগ রয়েছে। তার কিশোর গ্যাং এর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
এলাকাবাসী ধর্ষক ও নানা অপকর্মের হোতা স্বপন ওরফে ভেজার স্বপনের উপযুক্ত বিচার দাবি করেছে।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে